রাজউক কলেজ শিক্ষক-ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল

আরটিভি নিউজ

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ , ১১:২২ পিএম


রাজউক কলেজ শিক্ষক-ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপের’ একাধিক মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে ‘তৃপ্তি রহমান’ নামে ফেসবুকের একটি আইডি থেকে এসব চ্যাটের স্ক্রিনশট আপলোড করার পর তা বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ছে।

জানা গেছে, ওই শিক্ষকের নাম মাহির আসেফ পুলক। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ভাইরাল হওয়া এসব চ্যাটে দেখা গেছে, গত ১৩ মার্চ মেসেঞ্জারে তাদের প্রথম আলাপ শুরু হয়। এসময় ওই ছাত্রী শিক্ষক পুলককে তাদের একটি ব্যাচ (কোচিং) শুরু করতে বলেন। এরপর থেকে তাদের মধ্যে নানা রকম আলাপচারিতা হয় এবং পরবর্তীতে তা প্রেমের সর্ম্পকে রূপ নেয়।

এদিকে, ‘তৃপ্তি রহমান’ নামে যে ফেসবুক আইডি থেকে এসব চ্যাটের স্ক্রিনশট আপলোড করা হয়েছে, সেখানে দাবি করা হয়, শিক্ষক পুলক এবং ওই ছাত্রীর মধ্যে প্রেমের সর্ম্পক থাকার পরও তারা উভয়ে দ্বিতীয় সম্পর্কে জড়ায়। তাছাড়া এসব ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট সবার সামাজিক যোগাযোগমাধ্যম এবং মুঠোফোন বন্ধ রয়েছে।

তবে অনেকেই ধারণা করছেন, ওই ছাত্রীর আইডি থেকে চ্যাটের স্ক্রিনশটগুলো নেওয়া হয়েছে। তাই এ ঘটনায় ওই ছাত্রী কিংবা ছাত্রী পরিচিত কেউ জড়িত থাকতে পারেন। অথবা বহুমুখী প্রেমের সম্পর্ক থাকায় তাদের মধ্য থেকেই কেউই তা ছড়াতে পারেন।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন বলেন, ঘটনাটি সর্ম্পকে আমরা এখনো বিস্তারিত জানি না। আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে সে অনুযায়ী আমাদের ওই শিক্ষক যদি অভিযুক্ত হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission